সারাদেশ

প্রধানমন্ত্রীর ওপর বিশ্বাস রাখুন, উন্নয়ন হবে

নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাংলাদেশের নারী-পুরুষ সবার জন্য শেখ হাসিনা শ্রেষ্ঠ সরকার। দেশের যত উন্নয়ন হয়েছে সব প্রধানমন্ত্রীর অবদান। আমাদের প্রধানমন্ত্রীর কথা মনে রাখতে হবে। আল্লাহ ও শেখ হাসিনার ওপর বিশ্বাস রাখুন। আপনাদের উপকারের জন্য সব উন্নয়ন করবে এই সরকার।’

বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেলে গাড়িবহর নিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে পশ্চিম পাগলা ইউনিয়নে নেমে জনগণকে উদ্দেশ্য করে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আপনাদের ভাই ও সন্তান আমি। আমার জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনাদের সেবা করা। এখন পুরো সুনামগঞ্জ জেলায় উন্নয়ন হচ্ছে। পাগলা বাজারে উড়াল সেতু নির্মাণ করে জনভোগান্তি দূর করা হবে। এক কথায় জনগণের উন্নয়ন হয় এমন সব কাজ আমরা করবো। দেশে আরও উন্নয়ন হবে।’

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান নুরুল হক প্রমুখ।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা