সারাদেশ

নদীগর্ভে বিলীনের মুখে চারটি বিদ্যালয় 

নিজস্ব প্রতিবেদক, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মধুমতী নদীর অব্যাহত ভাঙনে হুমকির মুখে। যে কোনো সময় নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে বিদ্যালয়গুলো।

বিদ্যালয় চারটি হলো, উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাঁচুড়িয়া ইউনিয়নের পশ্চিম চরনারানদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১ নং চরপাঁচুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাঁচুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

জানা যায়, উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের পশ্চিম চরনারানদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৮০ সালে স্থাপিত এবং ১৯৯৩ সালে পুনঃনির্মাণ করা হয়। বিদ্যালয়টির বর্তমান শিক্ষার্থী সংখ্যা ১০০ জন। বিদ্যালয়টি থেকে নদী মাত্র ৩ হাত দূরে অবস্থান করছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে বিদ্যালয়টি রক্ষা করা সম্ভব হবে না।

এ ব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নব খাতুন বলেন, বর্তমানে বিদ্যালয়টি থেকে নদী মাত্র ৩ হাত দূরে অবস্থান করছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে বিদ্যালয়টি রক্ষা করা সম্ভব হবে না।

একইভাবে ভাঙন ঝুঁকিতে রয়েছে উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১ নং চরপাচুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩৭ নং পাঁচুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৯৫ সালে স্থাপিত। নতুন একতলা ভবনটি নির্মিত হয় ২০১৪ সালে। বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা বর্তমানে ৮৯ জন। এই বিদ্যালয়টিও খরস্রোতা মধুমতি নদীর অব্যাহত ভাঙ্গনে মারাত্মক হুমকিতে পড়েছে। ভাঙতে ভাঙতে বিদ্যালয়ের ভবনের মাত্র ১০ গজের মধ্যে চলে এসেছে নদীটি। ভাঙন অব্যাহত থাকলে কয়েক দিনের মধ্যে পুরো ভবনটাই বিলীন হয়ে যেতে পারে।

এ ব্যাপারে বাজড়া চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন জানান, বিদ্যালয়ের ভবন থেকে নদী এখন সামান্য কয়েক গজ দূরে অবস্থান করছে। যেকোন সময় বিলীন হয়ে যেতে পারে বিদ্যালয়টি।

পাঁচুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৩৫ সালে স্থাপিত। এরপর ২০১০ সালে পুনঃনির্মাণ করা হয়। বিদ্যালয়টির বর্তমান শিক্ষার্থী সংখ্যা ১৭৫ জন। বর্তমানে বিদ্যালয়টি থেকে মাত্র ৫০ হাত দূরে অবস্থান করছে মধুমতি নদী।

১ নং চরপাচুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত। বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা ৭২ জন। বিদ্যালয়টি নদী থেকে ৩০-৩৫ হাত দূরে আছে।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রীতিকনা বিশ্বাস বলেন, আমাদের এই চারটি প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এরমধ্যে পশ্চিম চরনারানদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি খুবই ঝুঁকির মধ্যে। যেকোন মুহূর্তে নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।

আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নদীগর্ভে কোন বিদ্যালয় বিলীন হয়ে গেলে দ্রুত অন্য কোন নিরাপদ স্থানে সেটি পুনঃস্থাপন করা হবে।

জানতে চাইলে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (এসডিই) সন্তোষ কর্মকার বলেন, আপদকালীন বালু ভর্তি জিও ব্যাগ ফেলে বিদ্যালয়গুলো রক্ষা করতে জোর চেষ্টা চালানো হচ্ছে। স্থায়ী বাঁধ নির্মাণের জন্য করা আবেদনটি গত ২৫ মে পানি সম্পদ মন্ত্রণালয় হয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে প্রকল্পটি একনেক সভায় চূড়ান্ত হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা