সারাদেশ

দৌলতদিয়ায় যানবাহনের দীর্ঘসারি

নিজস্ব প্রতিনিধি (রাজবাড়ী): পদ্মায় পানি বৃদ্ধির কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এদিকে গত কয়েক সপ্তাহ ধরে শিমুলীয়া-বাংলাবাজার রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় বাড়তি চাপ পড়েছে দৌলতদিয়া ঘাটে।

আজ শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ী গোয়ালন্দ মোড় এলাকার ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক, দৌলতদিয়া জিরো পয়েন্ট এলাকা, ঢাকা-খুলনা মহাসড়কেও রয়েছে যানবাহনের দীর্ঘ জট।

যানবাহনের চালকরা জানান, "আমরা দৌলতদিয়া ঘাট এলাকায় প্রায় দুই দিন আগে এসেছি। এখনো ফেরিতে উঠতে পারিনি। জ্যামে আটকে আছি। কাছাকাছি হোটেল বা বাথরুম না থাকায় আমাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। নৌপথটিতে ফেরির সংখ্যা বাড়ানো প্রয়োজন।"

বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন (বাণিজ্য) বলেন, "পানি বৃদ্ধির ফলে আমাদের অনেকগুলো ঘাট সরাতে হয়েছে। এখন ১৬টি ফেরি চলাচল করছে। অগ্রাধিকার ভিত্তিতে বাস ও কাঁচাপণ্যবাহী ট্রাক পারাপার করা হচ্ছে। দ্রুত এই যানজট কেটে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। "

সান নিউজ/এমএইচ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা