সারাদেশ

নোয়াখালীতে রেড ক্রিসেন্টের নগদ অর্থ বিতরণ

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: করোনা মহামারির কারণে নোয়াখালী জেলার কর্মহীন ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পরিবারের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বুধবার (১ সেপ্টেম্বর) নোয়াখালী রেড ক্রিসেন্ট কার্যালয় প্রাঙ্গণে নগদ অর্থ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক কেন্দ্রীয় সদস্য ও নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মাইনুর ইসলাম খুশনবীশ, রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী জেলার উপ-পরিচালক এমএ করিমসহ কর্মকর্তারা।

এসময় ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পরিবারের প্রতি পরিবারকে ২ হাজার ৫শ’ টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।

শিহাব উদ্দিন শাহীন জানান, করোনাভাইরাস সংক্রমণের প্রথম থেকেই ধারাবাহিকভাবে নোয়াখালীতে কর্মহীন দু:স্থ পরিবারের মাঝে রেড ক্রিসেন্ট সহযোগিতা করে আসছে। এরই ধারাবাহিতায় আজ মানবিক সাহায্য হিসেবে ৩ শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ হিসেবে প্রতি পরিবারকে ২ হাজার ৫শ’ টাকা প্রদান করা হয়েছে।

এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা