সারাদেশ

অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ি: রাজবাড়ীর পাংশার কোলানগর গ্রাম থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র, গুলি, ককটেলসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩০ আগস্ট) ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পাংশা মডেল থানা পুলিশ।

রাজবাড়ী জেলাকে মাদক, সন্ত্রাস জঙ্গিবাদ মুক্ত করাসহ অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধারের লক্ষ্যে সহকারী পুলিশ সুপার পাংশা সার্কেল সুমন কুমার সাহা এবং পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই মোঃ আমজাদ হোসেন, এসআই মোঃ হুমায়ুন রেজা, এসআই মোঃ মিজানুর রহমান সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। এসময় তাদের কাছে থাকা দেশীয় অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন উপজেলার শরিষা ইউনিয়নের কোলানগর গ্রামের মোঃ জিল্লুর শেখের ছেলে আব্দুল সালাম শেখ,(২৫) মোঃ সোহরাব খায়ের ছেলে মোঃ রমজান খা,(৪০) মহর উদ্দিনের ছেলে মোঃ লিটন মন্ডল(২২)।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোলানগর গ্রামে অভিযান চালিয়ে ডাকাতি মামলার আসামি আব্দুল সালাম শেখকে সোমবার ভোরে তার নিকট হতে ডাকাতির লুন্ঠিত মালামালসহ, ওয়ান শুটার বন্দুক ০২টি, তাজা কার্তুজ ০৪টি, তাজা ককটেল ৪টি, চাইনিজ কুড়াল ২টি, হাসুয়া ২টি, রামদা ১টি ও ১টি মোবাইল উদ্ধার করা হয়।

পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির লুন্ঠিত মালামাল উদ্ধারের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হলে আসামী মোঃ রমজান খা ও লিটন মন্ডলের নিকট হতে ডাকাতির লুন্ঠিত মালামাল উদ্ধার ও তাদের গ্রেপ্তার করা হয়।

তাদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা