সারাদেশ

ফরিদপুরে আরও ৮ জনের মৃত্যু 

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় ২ জন ও উপসর্গ নিয়ে ৬ জন মারা গেছেন। এ নিয়ে জেলায় মোট মারা গেছেন ৫০২ জন। এছাড়া একই সময়ে ২৩৬ জনের নমুনা পরীক্ষা করে ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার (৩০ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছে সিভিল সার্জন কার্যালয়।

জানা গেছে, ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে মৃত ৮ জনের মধ্যে ফরিদপুরের ৩ জন, রাজবাড়ীর ৩ জন, মাগুরার একজন এবং মাদারীপুরের ১ জন রয়েছেন। এর মধ্যে করোনা শনাক্ত হয়ে মারা গেছেন ফরিদপুর সদর উপজেলার দেলোয়ার হোসেন (৯০) ও রাজবাড়ীর বালিয়াকান্দির ইলা রানী (৬৫)।

এছাড়া সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, পিসিআর ল্যাবে শনাক্ত ৪৪ জনের মধ্যে ভাঙ্গায় ৩ জন, বোয়ালমারীতে ৩ জন, নগরকান্দায় ১ জন, মধুখালীতে ৯ জন, সদরপুরে ৬ জন, চরভদ্রাসনে ১ জন, সালথায় ১ জন এবং ফরিদপুর সদরে ২০ জন রয়েছেন। আর শনাক্তের হার ১৭.৮৮ শতাংশ।

অন্যদিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান জানান, হাসপাতালে সোমবার (৩০ আগস্ট) পর্যন্ত চিকিৎসাধীন রোগী রয়েছেন ১০৯ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ৭৯ জন। ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ২৩ জন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা