সারাদেশ

শান্তির শপথ নিয়ে অস্ত্র জমা দিলেন গ্রামবাসী

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের চণ্ডিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিরোধ ছেড়ে শান্তির শপথ নিয়ে দেশীয় অস্ত্র জমা দিয়েছেন গ্রামবাসী।

রোববার (২৯ আগস্ট) এ শান্তি সমাবেশের আয়োজন করা হয়। বোয়ালমারী থানার ৪নং বিট ঘোষপুর ইউনিয়ন এ সমাবেশের আয়োজন করে।

জানা গেছে, প্রায়ই ঘোষপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. চান মিয়া ও সাবেক সেনা সদস্য কাজী রফিউদ্দিনের গ্রুপ ঢাল-শরকিসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়তো। এতে উভয়পক্ষের অনেকেই আহত, পঙ্গুর পাশাপাশি অসংখ্য মামলায় জড়িয়ে পড়েন। আজ বিরোধ ছেড়ে শান্তির শপথ অনুষ্ঠানে পুলিশ সুপারের উপস্থিতিতে চান মিয়া এবং কাজী রফিউদ্দিন গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র জমা দেয়। এ সময় ঢাল-শরকি, কাতরা, বল্লম, চাইনিজ কুঁড়াল, টেঁটাসহ শতাধিক দেশীয় অস্ত্র জমা দেন তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আলীমুজ্জামান। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে এবং উপপরিদর্শক মো. ওহিদুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আসাদুজ্জামান মিন্টু, ঘোষপুর ইউপি চেয়ারম্যান মো. ফারুক হোসেন প্রমুখ।

সান নিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা