সারাদেশ

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সড়কে দীর্ঘযানজট

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর-বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর থেকে কড্ডা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শনিবার (২৮ আগস্ট) রাত সাড়ে দশটার দিক থেকে শুরু হওয়া যানজট রোববার (২৯ আগস্ট) সকাল থেকে তীব্র আকার ধারণ করে।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল বাকি জানিয়েছেন, অসংখ্য খানাখন্দ, ঝুঁকিপূর্ণ নলকা সেতু ও চারলেন নির্মাণ কাজ চলায় রাতে নিয়মিত ভাবেই হাটিকুমরুল গোলচত্বর-বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহন ধীরগতিতে চলাচল করে।

শনিবার (২৮ আগস্ট) রাত সাড়ে দশটার দিকে মহাসড়কের হানিফ হাইওয়ে হোটেল এলাকায় দুটি পণ্যবাহী ট্রাক ও নলকা সেতু এলাকায় একটি কাভার্ডভ্যান বিকল হয়ে পড়লে যানচলাচল বিঘ্নিত হয়। বিকল যানবাহনগুলো সরিয়ে নিতে বিলম্ব হওয়ার ফলে যানজটের সৃষ্টি হয়।

রাতে মহাসড়কে যানবাহনে চাপ বাড়ার সাথে সাথে রোববার (২৯ আগস্ট) ভোররাত থেকে যানজট তীব্র আকার ধারণ করে হাটিকুমরুল গোলচত্বর-বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর থেকে কড্ডা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার ছড়িয়ে পড়ে।

তিনি আরও জানিয়েছেন, যানজট নিরসনে কাজ করছে হাইওয়ে পুলিশ। বেলা বাড়ার সাথে সাথে মহাসড়কটিতে যান চলাচল স্বাভাবিক হবে।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা