সারাদেশ

কুড়িয়ে পাওয়া টাকা ফিরিয়ে দিলেন অটো চালক

নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেট নগরের কদমতলী এলাকায় কুড়িয়ে পাওয়া তিন লাখ টাকা প্রকৃত মালিক সুধামন মান্নার কাছে ফিরিয়ে দিয়েছেন সিএনজিচালিত অটোরিকশার চালক মঈন উদ্দিন। শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৫টার দিকে শহরতলির সিলেট-তামাবিল মহাসড়ক দিয়ে যাওয়ার পথে পলিথিনে মোড়ানো একটি ব্যাগে টাকাগুলো পান তিনি।

সুধামন মান্না জৈন্তাপুর উপজেলা প্রশাসন কার্যালয়ে অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর। তিনি বলেন, গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি কর্মক্ষেত্র থেকে সিলেট-তামাবিল মহাসড়ক দিয়ে সিলেট শহরতলির খাদিম চা–বাগান এলাকার বাড়িতে ফিরছিলেন। ওই দিন দুপুরে তিনি জৈন্তাপুর সোনালী ব্যাংক থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাধারণ ভবিষ্য তহবিল থেকে তিন লাখ টাকা ঋণ তুলেছিলেন। বাড়ি ফেরার পথে বৃষ্টির পানি থেকে টাকাগুলো রক্ষা করতে পলিথিনে মুড়িয়ে নেন।

পরে টাকাগুলো মোটরসাইকেলের কাগজপত্রসহ আরেকটি পলিথিনের ব্যাগে ভর্তি করে ঝুলিয়ে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। বিকেল সোয়া ৫টার দিকে সিলেট শহরতলীর সুরমা গেট এলাকায় ফিরে সুধামন মান্না খেয়াল করেন, মোটরসাইকেলের সঙ্গে ঝুলিয়ে আনা টাকার ব্যাগটি নেই। সড়কে খোঁজাখুঁজি করেও ব্যাগটি না পেয়ে রাতেই তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সিএনজিচালিত অটোরিকশার চালক মঈন উদ্দিন বলেন, তাঁর বাড়ি গোলাপগঞ্জ উপজেলার বিদাইটিকর গ্রামের বাসিন্দা। তিনি ওই পথ দিয়ে দুজন যাত্রী নিয়ে সিলেট নগরের কদমতলী এলাকার দিকে যাচ্ছিলেন। বিকেল পাঁচটার দিকে শহরতলির সিলেট-তামাবিল মহাসড়কের পীরের বাজার এলাকা দিয়ে সিলেট নগরের দিকে যাওয়ার পথে পলিথিনে মোড়ানো একটি ব্যাগ পান।

সুধামন মান্না বলেন, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে নিজের মোবাইলে একটি কল পান তিনি। অপর প্রান্ত থেকে অটোরিকশাচালক মঈন উদ্দিন তাঁর নাম–পরিচয় জানতে চেয়ে টাকা পাওয়ার বিষয়টি জানান। বিকেল ৪টার দিকে নগরের দক্ষিণ সুরমার কদমতলি আছমা ম্যানশনে সিলেট-ঢাকা আন্তজেলা বাস পরিবহন শ্রমিক উপকমিটির কার্যালয়ে গিয়ে তিনি টাকাসহ সবকিছু ফিরে পান।

সুধামন মান্না বলেন, মঈন উদ্দিনকে পুরস্কৃত করার মতো সম্বল আমার নেই। এরপরও তাঁর পরিবারকে উপহার হিসেবে ২০ হাজার টাকা দিয়েছি। মঈন উদ্দিন নিতে চাননি। অনেকটা জোর করে তাঁকে টাকাটা দিয়েছি।

টাকাগুলো প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে পেরে আনন্দিত মঈন উদ্দিন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা