সারাদেশ

স্বামীকে হত্যা: স্ত্রীসহ ৪ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি, মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামের আলম হত্যা মামলায় তার দ্বিতীয় স্ত্রী সাফিয়া খাতুনসহ চারজনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে এ রায় দেন মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস।

দণ্ডপ্রাপ্ত অন্যরা হলেন- চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের খোকন, চন্দ্রপুর গ্রামের মুকুল ও আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামের আসাদুল।

জানা গেছে, ২০০৭ সালের ৩১ জুলাই বলিয়ারপুর গ্রামের একটি পাটক্ষেতে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পাওয়া যায়। পরে মর্গে গিয়ে নিহত আলমের পরিবার মরদেহ শনাক্ত করে। এ ঘটনায় ওইদিনই সদর থানার এসআই শওকত বাদী হয়ে ৭/৮ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করেন। এরপর ২০০৭ সালের ৩০ সেপ্টম্বর চারজনকে আসামি করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা