সারাদেশ

৪০ লাখ টাকার অবৈধ স্মার্টফোন জব্দ, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে অবৈধপথে আসা ৪০ লাখ টাকা মূল্যের ২০০ পিস ভারতীয় স্মার্টফোন জব্দসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৫ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা।

গ্রেফতাররা হলেন- বড়ুয়া উপজেলার ঝলম ইউনিয়নের শাহজাহান মজুমদারের ছেলে ইবনে জাহান বিন সম্পদ (২৫), একই গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে মোস্তফা কামাল (৩২) ও সদর দক্ষিণ উপজেলার বালুরচর এলাকার আবদুল লতিফের ছেলে কামাল (৩৬)।

ওসি শুভ রঞ্জন চাকমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৪ আগস্ট) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দুল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি মাইক্রোবাস দাঁড় করিয়ে তল্লাশি চালানো হয়।

এ সময় ভারতীয় রেডমি কোম্পানির ২০০ পিস স্মার্টফোন ও ১৮০ পিস হেডফোন পাওয়া যায়। বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় গাড়ির ভেতরে থাকা তিনজনকে গ্রেফতার করে পুলিশ। জব্দ মোবাইল সেট ও অন্য মালামালের আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ ৭৫ হাজার টাকা। এ ঘটনায় গ্রেফতার তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা