সারাদেশ

বরিশালে ১০০ অক্সিজেন সিলিন্ডার উধাও

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ইউনিটের ১০০ অক্সিজেন সিলিন্ডার উধাও হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে এ কিছু বলতে চান না হাসপাতাল প্রশাসন।

জানা গেছে, হাসপাতালের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার জন্য আনসার সদস্য নিযুক্ত করা হলেও সিলিন্ডার চুরি ঠেকানো সম্ভব হয়নি। তবে এ ঘটনায় হাসপাতালের সহকারী পরিচালক ও করোনা ইউনিটের তত্ত্বাবধায়ক ডা. মনিরুজ্জামান শাহীনকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

হাসপাতাল প্রশাসনের একটি সূত্র জানায়, করোনা ওয়ার্ডের ওয়ার্ড মাস্টারদের মাধ্যমে অক্সিজেন সিলিন্ডার ও সিলিন্ডার মিটার সরবরাহ করা হয়। কোন ওয়ার্ডে কতটি অক্সিজেন সিলিন্ডার ও সিলিন্ডার মিটার নেওয়া হয়েছে সম্প্রতি তার তালিকা করা হয়েছে। তালিকা অনুযায়ী ১০০ সিলিন্ডার ও ৩০টি সিলিন্ডার মিটার পাওয়া যায়নি। নন কোভিড ওয়ার্ডেও সেগুলোর খোঁজ মেলেনি।

হাসপাতালের পরিচালক ডা. এসএম সাইফুল ইসলাম জানিয়েছেন, শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৬২৮টি অক্সিজেন সিলিন্ডার রয়েছে। তার মধ্যে ১০০ সিলিন্ডার খুঁজে পাচ্ছে না। তদন্ত কমিটি প্রতিবেদন দিলে তাতে যার গাফিলতি পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তদন্ত কমিটির সদস্য ও সেবা তত্ত্বাবধায়ক সেলিনা আক্তার জানিয়েছেন, রোববার (২২ আগস্ট) পর্যন্ত সিলিন্ডারগুলোর সন্ধান করা হবে। এরপর প্রতিবেদন দেওয়া হবে বলে।

তিনি বলেন, সিলিন্ডারের পাশাপাশি সিলিন্ডারে অক্সিজেন পরিমাপের মিটার পাওয়া যাচ্ছিল না। রোগীদেরও সেবা দিতে হিমশিম খাচ্ছিলাম। এ নিয়ে কিছু দিন আগে হিসেবে বসলে গড়মিল পাওয়া যায়। এখন পুরো হাসপাতালে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা ধারণা করছি, সিলিন্ডারগুলো পর্যায়ক্রমে কেউ নিয়ে গেছে।

অন্যদিকে প্রধান তদন্তকারী সহকারী পরিচালক ডা. মনিরুজ্জামান শাহীন বলেন, সিলিন্ডার না পাওয়ার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রতিবেদন দাখিল হবে। তখন বলা যাবে আসলে কি ঘটেছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা