সারাদেশ

খুলনায় করোনায় মোট মৃত্যু ৭০১

নিজস্ব প্রতিনিধি, খুলনা: করোনায় আক্রান্ত হয়ে খুলনা জেলায় মোট ৭০১ জন মারা গেছেন।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেলে জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল কর্মকর্তা ডা. সাদিয়া মনোয়ারা উষা এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় করোনায় আরও দুই জন রোগী মারা গেছেন। ৬১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। এতে পজিটিভ শনাক্ত হন ১৩১ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ শতাংশ।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় দুইজন মারা গেছেন। তবে গত ২৪ ঘণ্টায় খুলনা জেনারেল হাসপাতাল, গাজী মেডিকেল হাসপাতাল, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি।

উল্লেখ্য, ১৯ আগস্ট সকাল পর্যন্ত এক লাখ ২৮ হাজার ৭০৬টি নমুনা পরীক্ষায় ২৬ হাজার ৩৮৯ জনের করোনা শনাক্ত হয়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা