সারাদেশ

সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: সৌদি আরবে মাইক্রোবাসের নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিলারের সঙ্গে ধাক্কার ঘটনায় হবিগঞ্জের দুইজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ আগস্ট) বাংলাদেশ সময় রাত ১০টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বানিয়াচং উপজেলার মক্রমপুর গ্রামের মকবুল মিয়ার ছেলে বাজিদ মিয়া (৫০) ও একই গ্রামের উস্তার মিয়ার ছেলে আনহার মিয়া (২০)।

জানা গেছে, নিহতরা সৌদি আরবের তাবুক শহরে বসবাস করতেন। সেখানে তারা একটি কোম্পানিতে শ্রমিকের কাজ করতেন। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে মাইক্রোবাসযোগে কাজ থেকে ফিরছিলেন তারা। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি রাস্তার পাশে একটি পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে মাইক্রোবাসের পাঁচ আরোহী নিহত হন।

হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান জানান, উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) নিহতের পরিবারের খোঁজখবর নিতে বলা হয়েছে।

সান নিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা