সারাদেশ

সুনামগঞ্জে নদ-নদীর পানি বেড়েছে

নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ: সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ভারীবর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে পানি বৃদ্ধি পেয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা।

শনিবার (১৪ আগস্ট) দুপুর ১২টা থেকে সুরমা নদীর পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া জেলার সীমান্তবর্তী যাদুকাটা নদীর পানি বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলার সীমান্তবর্তী এলাকা লাউড়েরগর এলাকায় ৬৫ মিলিমিটার ও দুর্লভপুর পয়েন্টে ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ কারণে সুরমা নদীর পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়া গত ২৪ ঘণ্টা ধরে ভারতের হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ, সিকিম, দার্জিলিং, আসাম ও মেঘালয়ে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. শামছুদ্দোহা জানান, আগামী ৪৮ ঘণ্টা ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সেখানে ভারী বৃষ্টি হলে সুনামগঞ্জে নদী নদীতে আরও পানি বাড়তে পারে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা