সারাদেশ

একবার জাল ফেলেই ১০২ মণ ইলিশ

বরগুনা প্রতিনিধি: বঙ্গোপসাগরে একবার জাল ফেলেই ১০২ মণ ২০ কেজি ইলিশ ধরা পড়েছে। এসব ইলিশ বিক্রি হয়েছে সাড়ে ২৭ লাখ টাকায়। শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে মাছগুলো বিক্রি হয়।

গত মঙ্গলবার রাতে কক্সবাজারের সেন্ট মার্টিনসংলগ্ন গভীর বঙ্গোপসাগরে এসব মাছ ধরেছে এফবি সাইফ-২ ট্রলারের জেলেরা।

ট্রলারটির মাঝি জামাল হোসেন বলেন, একবার জাল ফেলেই ১০২ মণ ২০ কেজি ইলিশ ধরা হয়েছে। মাছসহ বৃহস্পতিবার (১২ আগস্ট) রাতে পাথারঘাটায় ফিরেছি।

পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের সহকারী বিপণন কর্মকর্তা বিপ্লব কুমার সরকার বলেন, পাথরঘাটার সাগর ফিশ আড়তে ১০২ মণ ২০ কেজি ইলিশ বিক্রি করা হয়েছে। এসব মাছ থেকে ৩০ হাজার ৭০ টাকা টোল আদায় করেছে সরকার।

এফবি সাইফ-২ ট্রলারের অন্যতম মালিক ও পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির বলেন, জ্বালানিসহ ২ লাখ ৫০ হাজার টাকার বাজারসদাই করে চারদিন আগে ট্রলারটি সাগরে পাঠানো হয়। জেলেরা জাল ফেলে বিপুল পরিমাণে ইলিশ ধরে এনেছেন। এরমধ্যে ১ থেকে পৌনে ২ কেজি ওজনের প্রায় ২০ মণ ইলিশ ছিল।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, গত রোববার সকালে সাইফ-২ ট্রলারে করে জেলেরা পাথরঘাটা থেকে প্রায় ২৫০ কিলোমিটার উত্তর-পূর্বে সেন্ট মার্টিনসংলগ্ন গভীর বঙ্গোপসাগরে মাছ শিকারে যান। দুই জায়গায় জাল ফেলে জেলেরা কোন মাছ পাননি। পরে মঙ্গলবার রাতে জাল ফেললে ১০২ মণ ২০ কেজি ইলিশ ধরা পড়ে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা