সারাদেশ

ঝালকাঠিতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ 

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়ায় হলতা নদীতে গোসল করতে নেমে মো.জাহিদ হোসেন (২৫) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন।

বুধবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার আমুয়া বাজারের হলতা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ জাহিদ হোসেন বামনা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. হাবিবুর রহমান (বিএসসি) এর ছেলে ও আমুয়া বন্দরের বসিন্দা (ভাড়াটিয়া)।

নিখোঁজ জাহিদের স্বজন ও প্রতিবেশী মাওলানা তোহা ইমাম জানান, প্রতিদিনের মতো জাহিদ বুধবার দুপুর ১টার দিকে বাজারের হলতা নদীতে গোসল করতে নামে। এ সময় নদীতে ডুব দেয়ার পর আর উপরে না ওঠায় কিনারে থাকা তাইয়েবা নামের এক শিশু জাহিদের বাসায় গিয়ে খবর দেয়।

পরে স্বজনরা নদীতে বিভিন্ন উপায়ে খোঁজা-খুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।

কাঁঠালিয়া থানার ওসি মো.শহীদুল ইসলাম জানান, পুলিশ ও ফায়ার সার্ভ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। কিছুক্ষনের মধ্যে বরিশাল থেকে আমাদের ডুবুরি টিম ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজে অংশ নেবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা