সারাদেশ

চার কৃষককে অপহরণ, ৮ লাখ টাকা মুক্তিপণ দাবি

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁও থেকে চার কৃষককে অপহরণ করে মুক্তিপণ হিসেবে ৮ লাখ টাকা দাবি করছে ডাকাতরা।

সোমবার (৯ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম।

অপহৃতরা হলেন- ঈদগাঁও ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালিরছড়া এলাকার সৈয়দ আহমেদের ছেলে কামাল উদ্দিন, গোলাম বারির ছেলে নুরুল আবছান আকাশ, মৃত হামিদ হোসেনের ছেলে মোহাম্মদ রফিক ও অপজন ট্রাক্টর চালক।

জানা গেছে, রোববার (৮ আগস্ট) বিকেলে ঈদগাঁওয়ের মাছুয়াখালী রেঞ্জের আওতাধীন জমিতে ধানের বীজ রোপণ করছিল অপহৃত কৃষকরা। পরে তাদের অপহরণ করে নিয়ে যায় ডাকাতরা। এরপর তাদের মুক্তির জন্য ৮ লাখ টাকা দাবি করছে তারা।

ওসি আব্দুল হালিম জানান, বন-বিভাগ ও পুলিশের যৌথ অভিযান চলছে। অপহৃত কৃষকদের উদ্ধারে চেষ্টা চলছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা