সারাদেশ

হরিরামপুরে গাঁজাসহ মাদক কারবারি আটক 

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় আনুমানিক ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসী।

রবিবার (৯ আগস্ট) উপজেলার বলড়া ইউনিয়নের বড়ইচড়া গ্রামে মাদক বিক্রির উদ্দেশ্যে আসলে সুমনকে (৩১) আটক করে এলাকাবাসী। পরে সুমনকে পুলিশ হাতে তুলে দেয়া হয়।

সুমন মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বংখুরি গ্রামের এজাজ মিয়ার ছেলে।

আটক সুমন জানান, হরিরামপুরের ধূলসুড়া ইউনিয়নের বাবুরহাটি এলাকার ছালাম নামের এক মাদক কারবারির থেকে গাঁজা কিনে আনেন। পড়ে বিক্রির উদ্দেশ্যে বড়ইচড়া গ্রামে আসলে স্থানীয়রা তাকে আটক করে।

এছাড়া সুমন আরও জানান, তার নিজের নামে মানিকগঞ্জ জেলা ও দায়রা আদালতে একটি গাঁজার মামলা, ২০০৬ সালে কেরানীগঞ্জ থানায় একটি মার্ডার মামলা ও দোহার থানায় গাঁজার মামলা বিচারাধীন রয়েছে।

এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম জানান, মাদক কারবারি আটকের খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ফোর্স পাঠিয়ে তাকে উদ্ধার করে থানা হাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা