সারাদেশ

সেতুমন্ত্রীর বাড়ির সামনের সড়কে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিনিধি,নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের গ্রামের বাড়ির সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (০২ আগস্ট) ঘটনাস্থল থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল ও কার্তুজ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল পৌনে ৪টার দিকে সিএনজিচালিত অটোরিকশাযোগে অজ্ঞাত ২ থেকে ৩ জন ব্যক্তি সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ির সামনের সড়কের পাশে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, ডিবি পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থল থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল, একটি শর্টগানের কার্তুজ ও একটি বিস্ফোরিত ককটেলের খোসা উদ্ধার করা হয়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা