সারাদেশ

হাসপাতালে করোনা রোগীর আত্মহত্যার চেষ্টা!

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর: চাঁদপুর জেনারেল হাসপাতালের দ্বিতীয় তলা থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শ্বাসকষ্টের যন্ত্রণা সইতে না পেরে বিউটি বেগম (৩৫) নামে এক নারী।

শনিবার (৩১ জুলাই) বিকেলে হাসপাতালের করোনা ইউনিটের করিডোরে এ ঘটনা ঘটে।

এতে ওই নারীর ডান পায়ের কয়েক স্থানে ভেঙে গেছে এবং মেরুদণ্ডে আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (৩১ জুলাই) বিকেলে হঠাৎ করে হাসপাতালের করিডোরের দ্বিতীয় তলা থেকে এক নারী নিচে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন। পরে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যায়।

হাসপাতাল সূত্রে জানা যায়, আহত বিউটি বেগম করোনা পজিটিভ হয়ে হাসপাতালে দ্বিতীয় তলায় আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

আহতের শাশুড়ি বলেন, আমাদের বাড়ি চাঁদপুরের হাইমচর উপজেলার আলগী গ্রামে। বিউটি আমার ছেলে খোকনের স্ত্রী। ১১ দিন আগে করোনা পজিটিভ হলে তিনি পুত্রবধূকে নিয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন।

তিনি জানান, ১১ দিন ধরে তিনি তার ছেলের বউকে নিয়ে ওই ওয়ার্ডে ভর্তি রয়েছেন। পারিবারিকভাবে তাদের কোনো ঝামেলা নেই বলেও তিনি জানান। ঘটনার সময় তার ছেলের বউকে বিছানায় রেখে বাথরুম থেকে ফিরে এসে এ ঘটনা শুনতে পান।

এ বিষয়ে চাঁদপুর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার রায়হান মো. ওমর ফারুক রূপক বলেন, ঘটনা সম্পর্কে আমিও প্রথমে কিছুই বুঝতে পারিনি। রোগী দেখার ফাঁকে জানতে পারি এক নারী রোগী দ্বিতীয় তলা থেকে লাফ দিয়েছেন। তবে তিনি করোনা পজিটিভ রোগী।

আমি যতটুকু জানি তিনি করোনায় আক্রান্ত হলেও তার শারীরিক অবস্থা অনেকটা ভালো। তবে করোনার তো বিভিন্ন ইফেক্ট থাকতে পারে। হয়তোবা সেটা থেকে মানসিকতার কারণে এমনটা করতে পারে। আমি তাকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে হাসপাতালে ভর্তি করে দিয়েছি। আগামীকাল হয়তো অর্থোপেডিক চিকিৎসকসহ অন্যান্য চিকিৎসকরা চিকিৎসাসেবা দেবেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা