সারাদেশ

হাতিয়ায় ঘাটে মানুষের ভিড়, গন্তব্য ঢাকা

নিজস্ব প্রতিনিধি, হাতিয়া: নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় গার্মেন্টস খোলার খবরে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন শ্রমিকরা।

শনিবার (৩১ জুলাই) সকাল থেকেই হাতিয়ার নলচিরা ঘাটে শ্রমিকদের তীব্র ভিড় দেখা যায়। কামাল হোসেন নামে এক শ্রমিক বলেন, বেঁচে থাকার জন্য জীবনের ঝুঁকি নিয়ে ঢাকায় যাচ্ছি। হঠাৎ করে গার্মেন্টস খোলার খবর পেয়েছি। এখন ঢাকায় না গেলে চাকরি থাকবে না।

আরিফ নামে আরেক শ্রমিক বলেন, ১৪ দিনের কঠোর লকডাউন চলছে। এর মধ্যে ঘোষণা আসছে রোববার (১ আগস্ট) থেকে গার্মেন্টস খোলা। এ কারণে জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরার ট্রলার করে ঢাকায় যাচ্ছি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, হাতিয়ায় সকল গণ-পরিবহন বন্ধ রয়েছে। বিভিন্ন স্থানে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। সকাল থেকে পোশাক কারখানার শ্রমিকরা নলচিরা ঘাট দিয়ে তাদের গন্তব্যে যাচ্ছে।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা