সারাদেশ

শেকলবন্দি যুবকের পাশে প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ২০ বছর ধরে মাটির গর্তে শেকলেবন্দি হয়ে থাকা সেই ব্যক্তির সহায়তায় এগিয়ে এসেছে প্রশাসন। বোয়ালমারীর ইউএনও ঝোটন চন্দ বলেন, খবর পাওয়ার পরে তার পরিবারের খোঁজখবর নিয়েছে প্রশাসন। পরিবারটি হতদরিদ্র। ভালো চিকিৎসার ব্যবস্থা করার মত অবস্থা তাদের নেই।

সেই ব্যক্তির বাড়ি গিয়ে তার বাবার হাতে চিকিৎসা বাবদ প্রাথমিকভাবে ব্যক্তিগত উদ্যোগে পাঁচ হাজার টাকা এবং খাদ্যসামগ্রী দেয়া হয়েছে। দরিদ্র এই পরিবারের জন্য আমরা চেষ্টা করছি উন্নত চিকিৎসা ব্যবস্থা করতে।

উপজেলার ময়না ইউনিয়নের পশ্চিম চরবর্ণি গ্রামের ৩৫ বছরের এই ব্যক্তির পরিবার জানিয়েছে, ছয়-সাত বছর আগে একবার জ্বর হয় তার। পরে তিনি অসুস্থ হয়ে যান। আস্তে আস্তে তার হাত-পা শুকিয়ে যেতে থাকে। পরিবার সাধ্যমত ডাক্তার-কবিরাজ দেখায়। তবু সুস্থ হয়নি। ছেড়ে দিলে এখানে-ওখানে চলে যায়। হারিয়ে যেতে পারে বলে তাকে শেকল দিয়ে বেঁধে রাখা হয়।

ফরিদপুরের ‘২০ বছর’ মাটির গর্তে শেকলবন্দি এক ব্যক্তি যে ঘরে শেকলবন্দি করে রাখা হয়েছিল সেই ঘরের মাটির মেঝে হাত দিয়ে খুঁড়ে খুঁড়ে সেই ব্যক্তি একটা গর্ত করে নিয়েছেন। সেখানেই থাকেন তিনি।

এ বিষয়ে শুক্রবার (৩০ জুলাই) বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা