সারাদেশ

টেকনাফে পাহাড় ধস নিহত ৫

নিজস্ব প্রতিনিধি, টেকনাফ: কক্সবাজারের টেকনাফে পাহাড় ধসে নারী-শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। হ্নীলা ইউনিয়নের পানখালী ভিলেজার পাড়ায় মঙ্গলবার মধ্যরাতে পাহাড় ধসের এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ। নিহতদের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
এর আগে মঙ্গলবার বেলা ১১টার দিকে উখিয়ার ক্যাম্প এলাকায় পাহাড়ধসে পাঁচ রোহিঙ্গার মৃত্যু হয়। মাটির চাপায় আহত হন সাত থেকে আটজন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ছাড়া পাহাড় ধসে ছোট মহেশখালী ইউনিয়নের উত্তর সিপাহিপাড়ায় মোরশেদা বেগম এবং টেকনাফে হোয়াইক্যংয়ে এক নম্বর ওয়ার্ডে রকিম আলীর মৃত্যু হয়। উখিয়ায় প্রাণ হারানো পাঁচজন হলেন নুর বাহার, দিল বাহার ও তার দুই সন্তান তিন বছরের আব্দুর রহমান ও দুই বছরের আয়েশা সিদ্দিক এবং শফিউল আলম। হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ বলেন, সৈয়দ আলমের বাড়িতে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। মৃতদের মধ্যে দুইজন নারী ও তিনজন পুরুষ।
সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা