সারাদেশ

রমেক থেকে অক্সিজেন সিলিন্ডার পাচারের চেষ্টা, আটক ৬

নিজস্ব প্রতিনিধি, রংপুর: রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অক্সিজেন সিলিন্ডার পাচারের অভিযোগে ৩টি ট্রাক জব্দসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আব্দুর রশিদ জানান, দিনাজপুর জেলা থেকে ডাঃ রেজাউল নামে এক ব্যক্তি রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার মহাখালীতে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাওয়ার জন্য ৪০ হাজার টাকায় ৩টি ট্রাক ভাড়া করে।

শুক্রবার দুপুরে ট্রাকগুলো হাসপাতালের গেটে এসে ওই ব্যক্তির সাথে যোগাযোগ করলে তাদের অপেক্ষা করতে বলে। ট্রাক চালক ও চালকের সহযোগীদের সন্দেহ হলে তাদের আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে ৩টি ট্রাকের চালক ও চালকের সহযোগীসহ ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা