সারাদেশ

দিনাজপুরে কোরবানি উপলক্ষে বেড়েছে খাটিয়া বিক্রি

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর : দিনাজপুরে যারা কোরবানি দেবেন এবং যারা বিভিন্ন বাড়িতে মজুরিভিত্তিতে মাংস কাটার কাজ করবেন তারা আগেভাগেই কিনে রাখছেন বস্তুটি। তাই বাজারে ‘খাটিয়া’র বেচা-কেনা বেড়েছে বেশ। খাটিয়া সাধারণত তেঁতুল ও বেল গাছের কাঠ দিয়ে তৈরি করা হয়। এলাকাভেদে এটি ‘খুটা’, ‘ডুম’,‘খাইট্টা’, ‘কাটলি’, ইত্যাদি নামে পরিচিত। কোরাবানির ঈদকে সামনে রেখে বেড়েছে এর চাহিদা। দিনাজপুর শহরের প্রায় সবখানেই এখন খাটিয়া বিক্রি হচ্ছে।

শহরের ফরিদপুর গোরস্থান মোড়ের খাটিয়া বিক্রেতা আশরাফুল ইসলাম জানান, একটা খাটিয়া অনেক দিন চলে। সব সময় এটি বিক্রি হয় না। সাধারণত স্থানীয় কসাইরাই এর মূল ক্রেতা। কিন্তু প্রতি বছর কোরবানির ঈদে চাহিদা বাড়ে। কাঠভেদে খাটিয়ার দামের ভিন্নতা রয়েছে। তেঁতুল, বেল ও বাবলা কাঠের খাটিয়া হয়ে থাকে। তবে দিনাজপুরে তেঁতুল ও বেল গাছের খাটিয়াই বেশি পাওয়া যায়।

তিনি আরও বলেন, ‘কোরবানির ঈদকে সামনে রেখে আমরা বিভিন্ন এলাকা ঘুরে তেঁতুল ও বেলগাছ কিনে করাত দিয়ে কেটে খাটিয়া তৈরি করি। দিনাজপুরের বাজারে ২০ টাকা কেজি হিসাবে খাটিয়া বিক্রি হচ্ছে। আকার-আকৃতি অনুযায়ী একেকটি খাটিয়ার ওজন ৫ থেকে ২০ কেজি পর্যন্ত হয়।’ এখন তিনি ২০০-টিরও বেশি খাটিয়া বিক্রি করেছেন আশরাফুল।

রেল বাজারের খাটিয়া বিক্রেতা হবিবর রহমান বলেন, ‘এটা সিজনাল ব্যবসা। স’মিল থেকে তেঁতুল ও বেল গাছের কাঠ দিয়ে খাটিয়া তৈরি করে রাখা হয়। বছররে অন্য সময় দুই একটা বিক্রি হলেও বছরের এই সময় বিক্রি বেশি হয়।’ গত ১০ দিনে দেড়শ খাটিয়া বিক্রি করেছেন তিনি।

খাটিয়া ক্রেতা বিনয় জানান, একবার একটা খাটিয়া কিনলে দুই-তিন বছর চলে যায়। তিন বছর আগে তিনি একটি বেল কাঠের খাটিয়া কিনেছিলেন, এবার ১০ কেজি ওজনের একটি তেঁতুল কাঠের খাটিয়া ২০০ টাকায় কিনেছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা