সারাদেশ

‘প্রেমের বিয়ে’ মানল না কেউ

নিজস্ব প্রতিনিধি,বগুড়া: তাদের প্রেমের সর্ম্পক ছিলো। আতিকুর রহমান রকির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে আরিফা খাতুনের। তবে তাদের এই সম্পর্ক মেনে নিতে অস্বীকৃতি জানায় উভয়ের পরিবার। একপর্যায়ে পরিবারের অসম্মতিতেই বিয়ে করেন এই প্রেমিক যুগল। দুইমাসেও পরিবার তাদের এই বিয়ে মেনে না নেওয়ায় আত্মহননের পরিকল্পনা করেন নবদম্পতি।

পরিকল্পনা অনুযায়ী স্বামী আতিকুর রহমান বিষপান করেন। আর স্ত্রী আরিফা খাতুন গলায় ফাঁস দেন। তবে স্ত্রী বেঁচে থাকলেও স্বামী মারা গেছেন।

শনিবার বিকেলে বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের নাইশিমুল গ্রামে ঘটনাটি ঘটে।

স্থানীয় এলাকাবাসী জানান, উপজেলার বিশালপুর ইউনিয়নের নাইশিমুল গ্রামের হাফিজুর রহমানের ছেলে আতিকুর রহমান রকির সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় ঘটে নীলফামারী জেলা সদরের সোলায়মান আলীর মেয়ে আরিফা খাতুনের সঙ্গে। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। তবে তাদের এই সম্পর্ক মেনে নিতে উভয়ের পরিবার অস্বীকার করেন।

কিন্তু পরিবারের অসম্মতিতেই দুইমাস আগে বিয়ে করেন তারা। এরপর নানামুখী চেষ্টার পরও পরিবার তাদের বিয়ে মেনে না নেওয়ায় শনিবার দুপুরের দিকে আতিকুর রহমান রকি নিজ বসতবাড়িতেই বিষপান করে অসুস্থ হয়ে পড়েন। ঘটনাটি পরিবারের লোকজন জানতে পেরে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

তার অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। আর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় একইদিন বিকেল ৪টার দিকে মারা যান তিনি।

এদিকে, স্ত্রী আরিফা খাতুনও নিজ শয়নকক্ষের তীরের সঙ্গে গলায় ফাঁস দেন। পরে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় পরিবারসহ আশাপাশের লোকজন। এরপর ঘরের দরজা ভেঙে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।

তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আরিফা খাতুন এখন শঙ্কামুক্ত বলে হাসপাতাল সূত্রে জানিয়েছেন।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় কারো বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রাথমিকভাবে থানায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে বলে জানান তিনি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা