সারাদেশ

দরজা বন্ধ রেখে ভেতরে কাজ চলছে

নিজস্ব প্রতিনিধি , মাগুরা : মাগুরার মহম্মদপুর উপজেলার সমাজসেবা অফিস ভেতর থেকে বন্ধ রেখে অফিস কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, নগদ অ্যাকাউন্ট খোলার পরও ভাতার টাকা না পেয়ে অফিসের সামনে ভিড় করেছেন অসহায় ভাতাভোগীরা। অনেকে এক বছরেরও বেশি সময় ধরে ভাতার টাকা পাননি। সামনে ঈদ;অফিস ভেতর থেকে আটকানো। কারো থেকে ভালো কোনো পরামর্শ পাচ্ছেন না অফিসের সামনে অপেক্ষমাণ মানুষেরা।

সংশ্লিষ্টরা জানান, অফিসারদের মোটা অঙ্কের বেতন আছে। এই অসহায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী লোকগুলো যে ভাতা পায় তাই দিয়েই তাদের খাবার ও ওষুধ খরচ মেটান। ভাতার টাকা না পেয়ে বাইরে বসে কান্নাকাটি করছেন অনেকেই। ভাতার টাকার খবর নিতে উপজেলা সমাজসেবা অফিসে এসেছেন ভু্ক্তভোগীরা। অথচ অফিসের লোকজন দরজা আটকে ভেতরে বসে অফিস করছেন।

এ ব্যাপারে অফিস সহকারী মুক্তার হোসেন বলেন, ‘লোকজন অফিসের ভেতর চলে আসে। তাই করোনার ভয়ে ভেতর থেকে আটকিয়ে অফিসের কাজ চলছে।’

ঘটনার বিষয়ে জেলা সমাজসেবা কর্মকর্তা বলেন, তিনি অবিলম্বে এ ব্যাপারে ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা