সারাদেশ

কাভার্ডভ্যান-লেগুনার সংঘর্ষে নিহত ৬

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী: নরসিংদীতে কাভার্ডভ্যানের সঙ্গে লেগুনার সংঘর্ষে নারী ও শিশুসহ লেগুনার ছয় যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। শুক্রবার (১৬ জুলাই) দুপুরে পাঁচদোনা-ঘোড়াশাল-টঙ্গী আঞ্চলিক সড়কের পাঁচদোনার ভাটপাড়া চাকশাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের ছয় জনের মধ্যে চার জনের পরিচয় নিশ্চিত করেছে জেলা পুলিশ। তারা হলেন-গাজীপুরের কালিগঞ্জ এলাকার মোজাফফর মিয়ার ছেলে চান মিয়া (৫৫), নেত্রকোনা জেলার আমান মিয়া (২৩), সুনামগঞ্জ জেলার আল আমিন মিয়া (২৩) ও নরসিংদীর বেলাবো উপজেলার বটেশ্বর এলাকার হাফিজ উল্লাহ (৪৫)। বাকি দুইজনের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর জানান, ঘোড়াশাল থেকে একটি লেগুনা ১১ জন যাত্রী নিয়ে পাঁচদোনার দিকে যাচ্ছিল। এসময় ভাটপাড়া চাকশাল এলাকায় বিপরীত দিক থেকে আসা ঘোড়াশালগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে লেগুনাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়েমুচড়ে উল্টে গেলে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন।

স্থানীয়রা আহত আরও ৯ যাত্রীকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠালে সেখানে আরও ৪ জনের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ কাভার্ডভ্যানটি জব্দ করলেও এর চালক পালিয়ে গেছে।

নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় জানা গেলেও বাকি দুইজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। মরদেহগুলো নরসিংদী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ইনামুল হক সাগর বলেন, অসতর্কতামূলক গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা