সারাদেশ
চিরকুট লিখে

যুবকের আত্মহত্যা, লাশ করলেন দান

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: বরিশালের বাকেরগঞ্জে চিরকুট লিখে ফাঁস দি‌য়ে কারিমুল আলম (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

সোমবার (১২ জুলাই) সকালে উপজেলার থানার সামনে মিনিস্টার শোরুমের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

শো রুমের ম্যানেজার সাজ্জাদ জানান, দুই মাস আগে কারিমুল আলম সেলসম্যান হিসেবে বাকেরগঞ্জ থানা সংলগ্ন মিনিস্টার শোরুমে কাজ শুরু করেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি দোকানে এসে দেখেন, সাটার ভেতর থেকে বন্ধ। পরে তিনি থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

বা‌কেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আলাউ‌দ্দিন মিলন ব‌লেন, কারিমুল আলম শোরুমের ভেতরে ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা ক‌রে। এ সময় দোকানের ভেতরে টেবিলের ওপর থেকে তার লেখা একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটটি শোরুমের ম্যানেজারের কাছে লেখা হয়েছে।

চিরকুটে লেখা রয়েছে, ‘আমার আবেগের দাম কেউ দিলো না। এত কষ্ট নিয়ে জীবনে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। আমাকে মাফ করে দিয়েন সাজ্জাদ ভাই (শোরুম ম্যানেজার)। মৃত্যুর পরে লাশটি আমার পরিবার থেকে দাবি করা হলেও তাদের দিয়েন না। আমার লাশ মেডিকেলে দান করে গেলোম।’

তার বা‌ড়ি ব‌রিশাল নগরীর ভা‌টিখানা এলাকায়, ত‌বে বিস্তা‌রিত প‌রিচয় পাওয়া যায়‌নি। তার লাশ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন্য ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের ম‌র্গে প্রেরণ করা হ‌বে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা