সারাদেশ

বোয়ালমারীতে রাস্তার বেহাল দশা

নিজস্ব প্রতিনিধি,বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সংস্কারের অভাবে ৫ কিলোমিটার দীর্ঘ একটি পাকা রাস্তার এখন বেহাল অবস্থা। রাস্তা দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে শতশত ইঞ্জিন চালিত ইজিবাইক, ভ্যানসহ পথচারী।পার্শ্ববর্তী পারটেক্স জুট মিলের পাটবোঝাই ট্রাক এই রাস্তা দিয়ে চলাচল করায় রাস্তাটির মারাত্মক ক্ষতি সাধন করেছে। রাস্তার মাঝে বড় বড় গর্তের সৃষ্টি হলেও রাস্তাটি দীর্ঘদিন সংস্কার বিহীন অবস্থায় পড়ে আছে।

স্থানীয়ভাবে জানা যায়,বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর বাজার থেকে চিতার বাজারের ডোবরা পর্যন্ত রাস্তাটি ৫ কিলোমিটার দীর্ঘ। গত ৪ বছর আগে এই রাস্তাটির সংস্কার করা হয়। পরবর্তীতে রাস্তাটির বিভিন্ন স্থানে ভেঙ্গে পিচ উঠে যায়।

উপজেলা আ' লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ সাইদুর রহমান সজল বলেন, সাতৈর থেকে ডোবরা চিতার বাজার সড়কের নাকাল অবস্থা। এই রাস্তাটি সংস্কারের অভাবে নষ্ট হয়ে গেছে। ৫ কিলোমিটার রাস্তায় ছোট বড় হাজার গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তা দিয়ে চলাচল করা কষ্টসাধ্য।

ইউনিয়নের চেয়ারম্যান মো.মজিবর রহমান মোল্যা বলেন, এই রাস্তা দিয়ে একটি জুট মিলের পাট বোঝাই ট্রাক-লরি চলাচল করায় রাস্তাটি ভেঙ্গে চুরমার হয়ে গেছে।সংস্কারের অভাবে রাস্তাটির জীর্ণদশা। রাস্তা দিয়ে যানবাহন এবং পথচারীদের চলাচল করা কঠিন হয়ে পড়েছে। রাস্তাটি দ্রুত সংস্কার প্রয়োজন।

উপজেলা প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলাম বলেন, রাস্তার দুই পাশে পুকুর বানিয়ে মাছ চাষ করার কারণে রাস্তাটি ভেঙ্গে যাচ্ছে। রাস্তার পাশে পুকুরের যদি পাড়ি থাকতো তা হলে রাস্তাটি আর ভেঙ্গে যেত না। রাস্তাটি সংস্কারের জন্য এ বছর প্রস্তাব পাঠানো হবে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা