সারাদেশ

ছাত্রদের মাথা ফাটিয়ে পালালেন শিক্ষক

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : তালিমে ঘুমানোয় ফরিদপুরের নগরকান্দায় এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে দুই শিক্ষার্থীর মাথা ফাটানোর অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৩০ জুন) ভোরে উপজেলার কাইচাইল ইউনিয়নের সুতারকান্দা দারুস সালাম ইসলামীয়া মাদরাসায় এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হচ্ছে, উপজেলার জিয়াকুলী গ্রামের বাদল মোল্যার ছেলে নিজাম (১০) ও জলফত জমাদ্দারের ছেলে আশিক (১১)। দুজনই ওই মাদরাসার হেফজ বিভাগের ছাত্র।

জানা যায়, বুধবার মাদরাসায় ফজরের নামাজের পর শিক্ষার্থীদের নিয়ে তালিম চলছিলো। এসময় হেফজ বিভাগের ছাত্র নিজাম ও আশিক বসে ঘুমাচ্ছিলেন। এটি দেখতে পেয়ে মাদরাসার শিক্ষক হাফেজ রকিবুল ইসলাম ওই দুই ছাত্রকে দাঁড় করান। পরে তাদের একে-অপরের মাথায় সজোরে আঘাত করেন। এতে তাদের মাথা ফেটে রক্ত ঝরতে শুরু করে।

পরে পাশ্ববর্তী পোড়াদিয়া বাজারে গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে ওই দুই ছাত্রের মাথায় সেলাই দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়া হয়। এরপর থেকে পলাতক রয়েছেন ওই শিক্ষক।

আহত ছাত্র নিজামের বাবা বাদল মোল্যা অভিযোগ করেন, ‘আমার ছেলে হেফজ বিভাগে পড়ে। নিজাম ফজরের নামাজ পড়ে মাদরাসায় বসে তালিম শুনছিল। এসময় আশিক নামের আরেকটি ছেলে ও সে ঘুমাচ্ছিল। এতে ক্ষিপ্ত হয়ে মাদরাসা শিক্ষক তাদের একে-অপরের মাথায় আঘাত করেন। এতে মাথা ফেটে যায় তাদের। আমার ছেলের মাথায় চারটি সেলাই করা হয়েছে।’

এ বিষয়ে মাদরাসার মোহতামিম আবু বকর সিদ্দিক বলেন, ‘ঘটনার সময় আমি মাদরাসায় ছিলাম না। এটি একটি অনাকাঙ্খিত ঘটনা। ওই শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা কমিটির পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেতী প্রু বলেন, ‘দুই শিক্ষার্থীকে উন্নত চিকিৎসা দেয়ার জন্য অভিভাবকদের পরামর্শ দেয়া হয়েছে। আর অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা