সারাদেশ

খেলাকে কেন্দ্র করে মারামারি, আহত ৭

নিজস্ব প্রতিনিধি, যশোর : বেনাপোল গাতীপাড়া গ্রামে ফুটবল খেলা কেন্দ্র করে দু’গ্রুপের মারামারিতে ৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (২৭ জুন) বিকালে গাতীপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে।

আহতরা হলেন- জামাল (৪৫), ঝনটু (২৫), রায়হান (২০), রাইটার (৫০), শাহজাহান ফকির (৪৮), শুভ আহমেদ (১৮) ও জুয়েল (২১) উভয়ের গ্রামের বাড়ি গাতীপাড়ায়। এলাকাবাসী জানিয়েছেন, দুই গ্রুপের খেলায় ও মারামারিতে নেতৃত্ব দিয়েছেন নাজমুল ও মন্টু মিয়া।

সরেজমিনে ঘুরে দেখা যায়, এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

বেনাপোল পোর্ট থানার এসআই মাসুম বিল্লাহ জানান, গাতীপাড়া গ্রামের ফুটবল খেলা নিয়ে মারামারি হচ্ছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। শুনেছি আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। তবে কেউ লিখিত অভিযোগ করলে অবশই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা