সারাদেশ

‘কর্ণফুলী রক্ষায় নিয়মিত ড্রেজিং করতে হবে’

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, নাব্যতা বৃদ্ধি ও দখল দূষণ থেকে কর্ণফুলী নদীকে রক্ষা করতে নিয়মিত ড্রেজিং করতে হবে।

শনিবার (২৬ জুন) বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউসে মহানগরীর পানিবদ্ধতা নিরসন, কর্ণফুলী নদীর নাব্যতা বৃদ্ধি, দখল দূষণ রোধে গৃহীত কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কর্ণফুলী নদী এখন ড্রেজিং করা যাচ্ছে না। নদীর পাড়ে শিল্পকারখানা গড়ে ওঠায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। নদীর পাড়ের ভূমি বন্দর কেন শিল্প-কারখানাকে লিজ দেওয়া হচ্ছে তা খতিয়ে দেখা হবে।

মন্ত্রী আরো বলেন, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সরকার যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। বর্তমানে চলমান ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন শীর্ষক’ প্রকল্পের কাজ শেষ হলে চট্টগ্রামের জলাবদ্ধতা আর থাকবে না।

মো. তাজুল ইসলাম জানান, জলাবদ্ধতা নিরসনে গৃহীত প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হচ্ছে কি না, সঠিকভাবে ডিজাইন করা হয়েছে কি না এবং কাজের গুণগত মান ঠিক আছে কি না সেটাও মনিটরিং করা হচ্ছে।

চট্টগ্রামে চলমান প্রকল্পগুলো নিয়ে তিনি বলেন, এমন কোনো অবকাঠামো তৈরি করা যাবে না, যাতে সুফলের চেয়ে কুফল বেশি হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, পানিবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক ল্যাফটেনেন্ট কর্নেল শাহ্ আলী প্রমুখ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা