সারাদেশ

ইউপি নির্বাচন: ৩ ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি: ঝালকাঠির মঠবাড়ি ইউপি নির্বাচনে সিল, কালি ও ব্যালট ছিনতাইয়ের অভিযোগে ৩ ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২১ জুন) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবির পারভেজ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলো- মঠবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাহতাব (তালা) এর সমর্থক নারগিস বেগম, ৪, ৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী রুমানা ইয়াসমিন (বই) এর সমর্থক সুমন হোসেন ও ৪, ৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী মর্জিনা বেগমের (কলম) সমর্থক সাথী আক্তার।

রাজাপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, নির্বাচন চলাকালীন সময়ে জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে ৪টি ব্যালট বই, সিল ও কালি ছিনতাই করে কেন্দ্রের বাহিরে নিয়ে যায়। কেন্দ্রের দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের আটক করে এবং ১টি ব্যালট বই উদ্ধার করে। পরে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হয়ে তাদের ৬ মাসের সাজা প্রদান করেন।

এদিকে উপজেলার কয়েকটি ভোট কেন্দ্রে কাউন্সিলর প্রার্থীদের সমর্থকদের মধ্যে বিচ্ছিন্ন ঘটনায় আলগী গ্রামের কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর হোসেনসহ অন্তত ১০ ব্যক্তি আহত হয়েছেন।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা