সারাদেশ

স্বামীসহ নারী সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি: ঝালকাঠির নারী সাব রেজিস্ট্রার মোসাম্মৎ ইসরাত জাহান ও তার স্বামী মো. মজিবুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। জ্ঞাত আয় বহির্ভূতভাবে দেড় কোটি টাকার সম্পদ অর্জন ও তা ভোগ দখল রাখার অভিযোগে তাদের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার সমন্বিত জেলা কার্যালয়- ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক আতাউর রহমান সরকার।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ আরিফ সাদেক।

মামলার এজহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজসে জ্ঞাত আয় বহির্ভূত ১ কোটি ৫৩ লাখ ৭৭ হাজার ২১ টাকার সম্পদ করে ভোগদখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইনে অপরাধ করছেন। এছাড়াও একে অন্যের সহায়তায় দেড় কোটির টাকার সম্পদের অপরাধলব্ধ আয়ের উৎস, প্রকৃতি, অবস্থান, মালিকানা ও নিয়ন্ত্রণ গোপন বা আড়াল বা ছদ্মাবৃত্ত করার লক্ষ্যে স্থানান্তর/রূপান্তর/হস্তান্তর করে মানিলন্ডারিং প্রতিরোধ আইন অপরাধ করেন। যে কারণে আসামীদের বিরুদ্ধ দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারা ও দন্ডবিধির ১০৯ ধারা, সেই সঙ্গে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তাদের বিরুদ্ধে মামলা করে দুদক।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা