সারাদেশ

কুমিল্লায় কোল্ড স্টোরেজ ধসে প্রাণ গেল ৭ গরুর

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা : কুমিল্লার বুড়িচংয়ে ধসে পড়া হিমাগারের উদ্ধার কাজ শেষ করেছে ফায়ার সার্ভিস। ভবনের দেয়াল ভেঙে উদ্ধার করা হয়েছে পাশের খামারের চাপা পড়া ৭১টি গরু। এর মধ্যে সাতটি মারা গেছে বলে জানান কর্মকর্তারা। স্থানীয়রা জানিয়েছেন, প্রায় ৫০ বছরের পুরোনো ওই ভবনটি।

বুড়িচংয়ের ৭ নম্বর মোকাম ইউনিয়নের কাবিলা বাজারে মঙ্গলবার (৮ জুন) সকাল ৬টার দিকে ধসে পড়ে মোকাম কোল্ড স্টোরেজের একাংশ।

ভবনটির পাশের একটি বাড়িতে থাকেন মিজানুর রহমান ও ইউনুস মিয়া। তারা জানান, ভোর ৬টায় দিকে বিকট শব্দ শুনে বাইরে গিয়ে দেখেন, ওই পাঁচতলা ভবনের পেছনের দিকের অংশ ধসে পড়েছে। ওই অংশে ছিল একটি খামার।

সিয়াম ডেইরী ফার্ম নামের খামারটির মালিক ফরহাদ হোসেন। ওই কোল্ড স্টোরেজের মালিকের কাছ থেকে খামারের জন্য তিনি জায়গা ভাড়া নিয়েছেন। খবর পেয়ে এসে দেখেন ধসে পড়া অংশে আটকা পড়েছে তার অনেকগুলো গরু।

কুমিল্লা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শারফুল হাসান ভুঁইয়া বলেন, ‘আমরা খবর পেয়ে সকাল ৭টায় ঘটনাস্থলে যাই। মোট পাঁচটি ইউনিট উদ্ধারকাজ চালায়। ধসে পড়া ভবনের দেয়াল কেটে ৭১টি গরু উদ্ধার করি। যার মধ্যে সাতটি গরু ঘটনাস্থলে মারা যায়। আহত একটি গরুকে খামার মালিক জবাই করে ফেলেছেন।’

শারফুল জানান, সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত উদ্ধার কাজ চলে।

খবর পেয়ে ঘটনাস্থলে যান কোল্ড স্টোরেজের মালিক গোলাম সারোয়ার। তিনি বলেন, কী কারনে ভবনটি ধসে পড়ল তা জানেন না।

মোকাম ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক মুন্সি জানান, ভবনটি স্বাধীনতা যুদ্ধের সময়কার। প্রকৌশলীরা ভবনটিকে অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করেছেন বলেই তিনি জানেন। তবুও ভবনের মালিক ভাড়া দিয়েছেন।

তবে এই অভিযোগ সত্য নয় জানিয়ে ভবন মালিক বলেন, সাত থেকে আট বছর আগের ভবন এটি।

তার দাবি, কোল্ড স্টোরেজে ২৮ হাজার ২শ ৭৪ বস্তা আলু রাখা ছিল। প্রতিটিতে ৬৫ কেজি করে আলু ছিল। সেসব নষ্ট হয়েছে।

ঠিক কতবছর আগের ভবন এটি, সেই তথ্য নিশ্চিত করা যায়নি।

কুমিল্লা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলী আজম জানান, কী কারণে ভবনটি ধসে পড়ল ও কী পরিমাণ ক্ষয়ক্ষতি হলো তা তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা