সারাদেশ

ভাইয়ের হাতে ভাই খুন 

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দরে ছোট ভাইকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা বলে চালিয়ে দিতে গাছে ঝুলিয়ে রাখেন বড় ভাই । নিহত ছোট ভাইয়ের নাম ইয়াকুব আলী (৪২) । এ ঘটনার পর থেকে বড় ভাই জাবেদ আলী পলাতক রয়েছেন।

বুধবার (২ জুন) সকাল ৯টায় উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ঠাকুরের হাট উত্তর পলাশবাড়ীর মাওলানা পাড়ায় একটি আম গাছ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ইয়াকুব উপজেলার উত্তর পালাশবাড়ী মাওলানা পাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে।

নিহতের স্ত্রী আর্জিনা বেগম বলেন, জাবেদ আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে জমি ভাগাভাগি নিয়ে বিরোধ চলে আসছিল ইয়াকুব আলীর। এর আগেও জাবেদ ও তার জামাই মিলে তাকে কয়েকবার পিটিয়ে আহত করেছিল। এ বিষয়ে থানায় মামলাও করা হয়।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত সরকার বলেন নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, মঙ্গলবার (১ জুন) দিবাগত রাতে বাড়িতে ফেরার সময় রাস্তায় জাবেদ আলী লোকজনসহ ইয়াকুব আলীকে আটক করে শ্বাসরোধে হত্যা করেন। এরপর জাবেদের বাড়ির সামনের একটি আম গাছের সঙ্গে মরদেহ ঝুলিয়ে রাখার অভিযোগ পেয়েছি। প্রাথমিক ভাবে আমারাও ধারণা করছি ইয়াকুব আলীকে শ্বাসরোধে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।

তিনি আরও জানান, মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা