সারাদেশ

কিস্তির চাপে আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, বগুড়া: বগুড়ার আদমদীঘিতে কিস্তির চাপে ধান ব্যবসায়ীর আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। নিহত ধান ব্যবসায়ীর নাম এনামুল হক (৫৫) ।

মঙ্গলবার (১ জুন) সকালে বিষাক্ত গ্যাস ট্যবলেট খেয়ে আত্মহত্যা করেন তিনি। নিহত এনামুল উপজেলার পুশিন্দা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে। পরে দুপুরে থানায় একটি অপমৃত্যু দায়ের হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নশরতপুর ইউনিয়নের পুশিন্দা সরদার পাড়ার এনামুল হক বেশ কয়েকটি এনজিও (ব্র্যাক, আশা, গ্রামীণ ব্যাংক, দাবী ও জাগরণী) থেকে ঋণ নিয়ে ধানের ব্যবসা করতেন। করোনার কারণে ব্যবসা মন্দা যাওয়ায় নিয়মিত কিস্তি পরিশোধ করতে পারছিলেন না। ফলে বেশ কয়েকদিন ধরে এনজিওর মাঠকর্মীরা কিস্তির জন্য চাপ দেন। এ নিয়ে এনামুলের মধ্যে হতাশা তৈরি হয়। একপর্যায়ে মঙ্গলবার ভোরে গ্যাস ট্যবলেট খেয়ে আত্মহত্যা করেন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। তবে পরিবার থেকে কেউ অভিযোগ করেননি। এরপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা