সারাদেশ

সড়ক দুর্ঘটনায় বিএডিসি কর্মকর্তার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের নগরবাড়ী-বগুড়া মহাসড়কে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় সাজ্জাদ হোসেন নামে এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় এক প্রকৌশলী ও গাড়ির চালক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ মে) সকালে শাহজাদপুর উপজেলার যুগ্নিদহ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ হোসেন পাবনায় বিএডিসির প্রজেক্ট ডাইরেক্টর ছিলেন।

শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মঞ্জুরুল আলম জানান, সকালে পাবনা বিএডিসির কর্মকর্তা সরকারি অফিসের গাড়িতে করে পাবনা থেকে ঢাকা যাচ্ছিলেন। শাহজাদপুরের যুগ্নিদহ ব্রিজ পার হয়ে তাদের গাড়ির চাকা হাওয়া ছেড়ে দেয় এ সময় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পার্শ্ববর্তী গাছের সঙ্গে ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় বিএডিসির প্রজেক্ট ডাইরেক্টর সাজ্জাদ হোসেন, সহকারী প্রকৌশলী এবিএম মাহমুদ হাসান খান ও চালক সাইফুল ইসলামকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাজ্জাদ হোসেনের মারা যান।

আহত সহকারী প্রকৌশলী এবিএম মাহমুদ হাসান খান ও চালক সাইফুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেলে ভর্তি করা হয়।

সান নিউজ/আরএস/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা