সারাদেশ

বৃষ্টির জন্য মোনাজাতে কাঁদলেন মুসল্লিরা 

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে বৃষ্টি চেয়ে মহান আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে নামাজ আদায় করা হয়েছে। এ সময় তপ্তরোদে ঘণ্টাব্যাপী মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিরা আহাজারি করেছেন। সবার কণ্ঠে ভেসে আসে রহমতের বৃষ্টি জন্য আবেদন৷

শনিবার (২২ মে) দুপুরে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের মুনছুর আহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। এ সময় নামাজ ও দোয়া পরিচালনা করেন স্থানীয় চরমটুয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু তাহের৷

জানা গেছে, লক্ষ্মীপুরসহ বিভিন্ন স্থানে বৃষ্টির দেখা নেই। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি চেয়ে নামাজ ও দোয়া করা হয়েছে। লক্ষ্মীপুরের গ্রামগুলোতে খালের পানি শুকিয়ে জমি ফেটে গেছে। গাছপালার পাতা বিবর্ণ হয়ে পড়েছে। কয়েকটি ফিশারির পুকুরের পানি শুকিয়ে মাছ মরে ব্যবসায়ীদের ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। বৃষ্টির জন্য মোনাজাতে মুসল্লিদের কান্না জেলার বিভিন্ন এলাকায় মোটর দিয়ে মাটির নিচ থেকে পানি উঠানোর চেষ্টা করেও ব্যর্থ হতে হয়েছে অনেককেই। এমন অবস্থায় বৃষ্টি অত্যন্ত জরুরি।

কুশাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ফরাশগঞ্জ গ্রামের মানুষ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ ও দোয়ার আয়োজন করেন।

শনিবার ( ২২ মে) শিশু-কিশোরসহ দুই শতাধিক মুসল্লির উপস্থিতিতে নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়। কান্নাজড়িত কণ্ঠে সবাই আল্লাহর কাছে রহমতের বৃষ্টির আবেদন করেছেন৷

কয়েকজন মুসল্লি জানান, খালে পানি নেই। জমি আবাদের জন্য পানি খুবই প্রয়োজন। বৃষ্টি না হওয়ায় খাল-পুকুর-মাঠঘাট শুকিয়ে রয়েছে। খালের জমিতে ফাটল ধরেছে। যেন খরা মৌসুম চলছে। আল্লাহ সব কিছুর মালিক, তিনি একমাত্র ভরসা। এ জন্য আল্লাহর কাছে রহমতের বৃষ্টির জন্য কেঁদেছি।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা