সারাদেশ

খুলনায় ঈদের জামায়াত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনায় ঈদ উল ফিতরের প্রধান ও প্রথম জামায়াত অনুষ্ঠিত হয় সকাল আটটায় টাউন জামে মসজিদে। করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে শারীরীক দূরত্ব বজায় রেখে খুলনায় মসজিদে মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ মে) প্রধান জামাতে ইমামতি করেন টাউন জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালেহ।

করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় গত বছরের ন্যায় এবারও উন্মুক্ত স্থানে বা মাঠে কোন ঈদের জামাত হয়নি। মুসল্লিরা স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক পরে নামাজ আদায় করেন। মসজিদের ভেতর সংকুলান না হওয়ায় মসজিদের বাইরে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে কোলাকুলি করা থেকে বিরত ছিলেন মুসল্লিরা।

ঈদের নামাজ শেষে করোনা মহামারি থেকে রক্ষা পেতে এবং নিপীড়িত ফিলিস্তিনিদের জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া কার হয়। এছাড়াও দেশ ও জাতির শান্তি কামনা করেও দোয়া করা হয়।

ঈদের প্রধান প্রথম জামাতে অংশগ্রহণ করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মাদ হেলাল হোসেন, খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, জেলা বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নাগরিক নেতৃবৃন্দ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

একই স্থানে দ্বিতীয় জামাত সকাল নয়টায় এবং তৃতীয় ও শেষ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। এছাড়া কোর্ট জামে মসজিদে সকাল সাড়ে আটটায় একটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত বায়তুন নূর জামে মসজিদ কমপ্লেক্স-এ পবিত্র ঈদ-উল-ফিতরের প্রথম জামাত সকাল ৮টায় দ্বিতীয় জামায়াত সকাল ৯টায় অনুষ্ঠিত হয়।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা