সারাদেশ

কালেক্টরের বাড়ি থেকে সরকারি সার ও ধান বীজ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়ন পরিষদের কালেক্টরের বাড়ি থেকে সরকারি ৮ বস্তা সার উদ্ধার করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা।

সোমবার (১০ মে) রাতে কর্মধা ইউনিয়নের বাবনিয়া গ্রামের ইউনিয়ন পরিষদের কালেক্টর ও ইউপি চেয়ারম্যানের আত্মীয় তাজুল ইসলামের বাড়ি থেকে ৮ বস্তা সার এবং ২ বস্তা সরকারি আউশ ধানের বীজ উদ্ধার করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্তকর্তা বিল্লাল হোসেন, ইউপি সদস্য সাইদুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্তকর্তা রঞ্জিত প্রমুখ।

এলাকাবাসী জানান, সরকারি সার ও বীজ এপ্রিল মাসের ১৯ তারিখে ইউনিয়নে বরাদ্দ করা হয়েছিল। কিন্তু ২০ দিন পরেও উপকার ভোগীদের মাঝে সেই সার ও বীজ বণ্টন না করে কালেক্টর তাজুল তার নিজের বাড়িতে রেখে দেন।

উপজেলা কৃষি কর্মকর্তা জানান, অক্ষত অবস্থায় ৮ বস্তা সার ও ২ বস্তা ধানের বীজের বস্তা উদ্ধার করে স্থানীয় ইউপি সদস্য সাইদুল ইসলামের জিম্মায় দেয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের কালেক্টর তাজুল ইসলামের চাচা শহীদ মিয়ার ঘর থেকে এগুলো উদ্ধার করা হয়।

এ বিষয়ে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী জানান, বিষয়টি আমি জেনেছি। আটক সার ও বীজ উপকারভোগীদের হাতে পৌঁছাতে এক ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখবো।

সান নিউজ/এসকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা