সারাদেশ

এবার সরাইল থানার ওসিকে বদলি

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের তাণ্ডবের বেশ কিছুদিনের মধ্যে জেলার চার পুলিশ কর্মকর্তা বদলির পর এবার সরাইল থানার ওসি এ এম এম নাজমুল আহমেদকেও বদলি করা হয়েছে। তাকে বরিশাল রেঞ্জে বদলি করা হয়েছে।

রোববার পুলিশ সদর দপ্তর থেকে তার বদলির আদেশ আসে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন (প্রশাসন ও অপরাধ) সরাইল থানার ওসির বদলি বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, হেফাজতের তাণ্ডবের এক মাসের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আব্দুর রহিমকে রংপুর রেঞ্জে, জেলা পুলিশের বিশেষ শাখার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আলাউদ্দিন চৌধুরীকে সিলেট আর আর এফ এ এবং খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি গাজী মো. শাখাওয়াতকে গাজীপুর হাইওয়েতে বদলি করা হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের বিরোধিতা করতে গিয়ে গত ২৬ থেকে ২৮ মার্চ হেফাজতের বিক্ষোভ ও হরতাল চলাকালে হেফাজতের কর্মী-সমর্থকরা ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন, পুলিশ সুপারের কার্যালয়সহ সরকারি ও বেসরকারি অর্ধশতাধিক স্থাপনায় হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এসব ঘটনায় বিভিন্ন থানায় এ পর্যন্ত ৫৬টি মামলা হয়েছে। এসব মামলায় ৪১৪ জন এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা আরও ৩৫ হাজার জনকে আসামি করা হয়েছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা