সারাদেশ

খালেদা জিয়াকে বিদেশে নেয়ার প্রয়োজন নেই : হানিফ

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়াকে এ মুহূর্তে বিদেশে নেয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পদক মাহাবুব উল আলম হানিফ।

শনিবার (০৮ মে) সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের করোনায় মারা যাওয়া চিকিৎসক ডা. রুমি স্মৃতি কক্ষের উদ্বোধনকালে হানিফ এ কথা বলেন।

তিনি বলেন, করোনাকালে অনেক দেশের যোগাযোগ ব্যাবস্থা সীমিত হয়ে গেছে। এরমধ্যে কোন দেশের কোন ডাক্তারের কাছে তাকে নেয়া হবে এবং তারা তাকে কিৎসাসেবা দিবেন কিনা এসব বিষয় ভাবার আছে। এছাড়া সবচেয়ে গুরুতপূর্র্ণ বিষয় হলো তার চিকৎসকদের মতামত খালেদা জিয়ার চিকিৎসা দেশেই সম্ভব। তাই তাকে বিদেশে নেয়ার প্রয়োজন নেই।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য এবং চিকিৎসার চেয়ে বিএনপির নেতাকর্মীরা চিকিৎসার নামে রাজনীতি নিয়ে বেশি ব্যস্ত। আমরা বিভিন্ন সময়ে দেখেছি বিএনপি নেতাকর্মীরা খালেদা জিয়ার সু চিকিৎসার পরিবর্তে নানাভাবে সরকারকে প্রেসার ক্রিয়েট করার অপ্রাঙ্গিক এবং অপ্রয়োজনীয় দাবি উত্থাপন করে। যেটা খালেদা জিয়ার চিকিৎসার সঙ্গে সম্পৃক্তই নয়।

এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক হাজি রবিউল ইসলাম, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ কুষ্টিয়া মেডিকেল কলেজের সব চিকিৎসক ও আওয়ামী লীগের নেতা কমীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা