সারাদেশ

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট : সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (৩ মে) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বনবিভাগ ও শরণখোলা ফায়ার সার্ভিস ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করেছে।

সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন এতথ্য নিশ্চিত করেছেন। তবে কী কারণে আগুন লেগেছে বা কী পরিমাণ গাছপাল পুড়েছে, সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানাতে পারেননি তিনি।

বনের এ কর্মকর্তা জানান, দুপুরের দিকে শরণখোলার ভোলা নদীর দাসের ভারানি এলাকায় আগুনের সূত্রপাত ঘটে। বনকর্মীরা দেখতে পেয়ে শরণখোলা ফায়ার সার্ভিসকে জানালে তাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে। আগুনের ব্যাপ্তি যাতে বাড়তে না পারে সেজন্য বনকর্মীরা ফায়ার লাইন কাটার কাজ করেছেন। আগুন নিয়ন্ত্রণে এলে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরূপণ করা যাবে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা