সারাদেশ

ভোলার সড়ক দুর্ঘটনায় নারী পুলিশ নিহত

নিজস্ব প্রতিনিধি, ভোলা: ভোলার বোরহানউদ্দিনে সড়ক দুর্ঘটনায় পুলিশের উপ-সহকারি পরিদর্শক (এএসআই) আকলিমা (৩০) নামে এক নারী পুলিশ নিহত হয়েছে।

রোববার (০২ মে) দুপুরে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের কুঞ্জেরহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকলিমা বোরহানউদ্দিন থানায় কর্মরত ছিলেন বলে জানা যায়।

সহকারি পুলিশ সুপার (এএসপি) রাসেলুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, বোরহানউদ্দিন থানার উপ-সহকারি পরিদর্শক আকলিমাসহ দুই পুলিশ একটি মামলার তদন্ত শেষ করে মটরসাইকেলযোগে বোরহানউদ্দিনে ফিরছিলেন।

এ সময় কুঞ্জেরহাট বাজারে এসে একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে মটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছেন বলেও জানান তিনি।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা