সারাদেশ

চমেকের শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে টানা চতুর্থ দিনের মতো কর্মবিরতি পালন করেছেন শিক্ষানবিশ চিকিৎসকরা।

গত বুধবার (২৮ এপ্রিল) সকাল থেকে শনিবার (১ মে) পর্যন্ত হাসপাতালের কোনো ওয়ার্ডে যোগ দেননি তারা।

চমেক হাসপাতাল ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডা. ওসমান গণি বলেন, মে দিবস উপলক্ষে কোন কর্মসূচি পালন করা হচ্ছে না। তবে আমাদের কর্মবিরতি চতুর্থ দিনের মতো অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, বহিরাগত যারা হামলার সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। এছাড়া হামলার সঙ্গে চমেকের যেসব শিক্ষার্থী জড়িত তাদের বহিষ্কার করতে হবে। পাশাপাশি আমাদের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।

এদিকে, শিক্ষানবিশ চিকিৎসকদের অনুপস্থিতিতে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। ফলে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা।

এ বিষয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আফতাবুল ইসলাম বলেন, শিক্ষানবিশ চিকিৎসদের বিষয়টি সমাধানে পরিচালক কাজ করছেন। আশা করছি এ সমস্যার সমাধান হয়ে যাবে।

গত মঙ্গলবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির সামনে চমেক ছাত্রলীগের সাবেক সভাপতি ডা. ওয়াসিম সাজ্জাদ রানা এবং রাতে হাসপাতালের প্রধান ফটকের সামনে চমেক ছাত্রলীগের সভাপতি ও শিক্ষানবিশ চিকিৎসক হাবিবুর রহমানের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা এসময় তাদের কাছে থাকা মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় প্রতিবাদে ঘোষণা ছাড়াই বুধবার থেকে কর্মবিরতি শুরু করেন শিক্ষানবিশ চিকিৎসকরা। এ ব্যাপারে প্রশাসনের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো রকম সমাধান ছাড়াই তা শেষ হয়।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা