সারাদেশ

ট্রাকচাপায় বালু ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে ট্রাকচাপায় মুলাম সর্দার (৩৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের তালবাড়িয়ার রানাখড়িয়া জ্যোতি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুলাম সর্দার মিরপুর উপজেলার তালবাড়ীয়া হাইস্কুল এলাকার বাসিন্দা। তিনি তালবাড়ীয়া বালুর ঘাটে বালুর ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সাড়ে ৭টার দিকে মুলাম সর্দার মোটরসাইকেল যোগে বালুর ঘাট থেকে ফেরার পথে তালবাড়িয়ার রানাখড়িয়া এলাকায় জ্যোতি ফিলিং স্টেশনের সামনে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মুলাম সর্দারের মৃত্যু হয়।

তালবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান জানান, সকাল সাড়ে ৭টার দিকে দ্রুত গতির একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মুলাম ছিটকে পড়লে ট্রাকটি তার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

এ বিষয়ে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলহাস কবীর জানান, পুলিশ যাওয়ার আগেই স্থানীয়রা মরদেহ এবং মোটরসাইকেল নিহতের বাড়িতে নিয়ে যায়। অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, মোটরসাইকেলযোগে সকালের দিকে তালবাড়িয়া বালুঘাট থেকে বাড়িতে ফেরার পথে ট্রাকচাপায় মুলাম সর্দারের মৃত্যু হয়। জ্যোতি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা