সারাদেশ

খাগড়াছড়িতে ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি : খাগড়াছড়িতে করোনায় কর্মহীন দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল ২০২১) দুপুরে কদমতলীস্থ এমপির বাংলোয় এ সামগ্রী বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে আলু,পেঁয়াজ,ডাল,ছোলা,তেল,চিনি,লবণ ও খেজুর রয়েছে। এসব সামগ্রী হাতে পেয়ে খুশি অসহায় মানুষগুলো। তারা জানান, করোনা মহামারীর কষ্টে থাকা মানুষের মধ্যে আশা জাগাচ্ছেন। এ সকল সামগ্রী পেয়ে কষ্টেও কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন বলে জানান দুস্থ মানুষরা।

এতে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু,জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা এ্যাড. আশুতোষ চাকমা,পার্থ ত্রিপুরা জুয়েল,খোকনেশ্বর ত্রিপুরা,মেমং মারমা,হিরণ জয় ত্রিপুরা,মাঈন উদ্দিন,নিলোৎপল খীসা,শতরূপা চাকমা,জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির দপ্তর সম্পাদক চন্দ্র কুমার দে, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিত রায় দাশ,জেলা ছাত্রলীগ আহবায়ক উবিক মোহন ত্রিপুরা,সাবেক ছাত্রলীগ সভাপতি টিকো চাকমা,সাবেক ছাত্রলীগ নেতা ইকবাল বাহারসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ বাস্তবায়নে মহামারী করোনা উত্তরণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত এই ইফতার সামগ্রী খাগড়াছড়ির ৯ উপজেলা ও ৩ পৌরসভাসহ মোট সাড়ে ৭ হাজার দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

এতে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, একে অপরের সহায়তায় পাশে থেকে মহামারি করোনা অতিক্রম করে আবারও সুন্দর পৃথিবীতে বাঁচার স্বপ্ন নিয়ে সকলকে এগিয়ে যেতে হবে। তাই করোনায় সকলকে সচেতন হয়ে মাস্ক ব্যবহারসহ সামাজিক দূরত্ব বজায় রেখে চলার আহবান জানান তিনি। এদিকে করোনাকালে সাধারণ মানুষের পাশে জেলা পরিষদ থাকবে এবং সহায়তার ধারা অব্যাহত থাকবে বলে জানান চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা